কচুয়ায় সড়কে বন্ধ হয়ে গেল চাঁদাবাজি, স্বস্তিতে চালকেরা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১১, ২০২৪ | ৫:১৩
Link Copied Successfully!
কচুয়ায় বিভিন্ন সড়কে যানবাহন থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। ৫ আগস্ট থেকে আজ ১১  আগস্ট পর্যন্ত কচুয়ার বিভিন্ন স্ট্যান্ডে চালকদের কাছ থেকে কেউ চাঁদা আদায় করতে আসেনি। এতে স্বস্তি প্রকাশ করছেন বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা।
আজ রবিবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকার সিএনজিস্ট্যান্ডে গিয়ে কথা হয় চালক মান্নানের সঙ্গে। তিনি জানান, বিশ্বরোড সিএনজিস্ট্যান্ডে প্রতিদিন প্রতিটি অটোরিকশা থেকে ২০ টাকা ও সিএনজি থেকে ৪০ টাকা চাঁদা তুলা হতো। এই টাকা যেত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পকেটে। ৫ তারিখের পর থেকে আর কেউ চাঁদা নিতে আসে না। খুব ভালো লাগছে।
কচুয়ার উত্তর বাজার ও দক্ষিণ বাজার স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, স্বস্তিতে যাত্রী আনা–নেওয়া করছেন বাস ও অটোরিকশাচালকেরা।
আলমগীর হোসেন নামে বাসের এক চালক বলেন, ‘বাসস্ট্যান্ডে আগে কত রকমের নেতা দেখতাম। ৫ তারিখের পর কাউকে দেখা যায় না।’
কচুয়া বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় হচ্ছে না দাবি করে জামাল নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, ‘তাঁরা (চাঁদাবাজরা) আমাদের হকের টাকা মাইরা খাইত। আল্লাহ বিচার করছে।
কচুয়ায় বিভিন্ন সড়কে দায়িত্বরত ছাত্ররা বলেন, তাঁদের যতগুলো দাবি ছিল তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা। শিক্ষার্থীরা শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সড়কে চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাঁরাই দায়িত্ব পালন করবেন তাঁরা যেন বর্তমান পরিস্থিতি অব্যাহত রাখেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা