চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ গৃহবধূর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২৪ | ৬:০৪
Link Copied Successfully!

ঝগড়ার জেরে স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন স্বামী। এ ঘটনায় অভিমান করে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই নারী। এরপরই সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হলেও তার সন্তানদের বাঁচানো সম্ভব হয়নি। চার শিশুসন্তানই কুয়ার পানিতে ডুবে মারা গেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা সুগনা বাঈ (৪০) নামে এক নারীকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেছেন। কিন্তু তার চার সন্তানই মারা গেছে। তারা হলো-অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) ও কার্তিক (৩)।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সুগনার সঙ্গে তার স্বামী রোদু সিংহের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন রোদু। পরে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। ওই দিনই চার সন্তানকে নিয়ে স্কুলের বারান্দায় আশ্রয় নেন তিনি। সেখানে রাত কাটানোর পর রোববার সকালে সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন সুগনা।

বিজ্ঞাপন

চার শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা