হোটেল-রেস্তোরাঁয় ওয়েটারকে বখশিশ দেওয়া কি জায়েজ?

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ৬:২১
Link Copied Successfully!

প্রশ্ন: আমাদের দেশের হোটেলগুলোতে খাবার পরিবেশনকারী ওয়েটারদেরকে বখশিশ দেওয়ার প্রচলন আছে। শুনেছি, ওয়েটারদেরকে বখশিশ হিসেবে যে টাকা দেওয়া হয়, তা নাকি ঘুষের অন্তর্ভুক্ত।

জানতে চাই, আসলেই কি ওই টাকা ঘুষের অন্তর্ভুক্ত? তা দেওয়া কি নাজায়েজ?

উত্তর: বর্তমানে হোটেল ওয়েটারদেরকে সাধারণত যে বখশিশ দেওয়ার রেওয়াজ আছে, কিছু শর্ত সাপেক্ষে তা দেওয়া এবং গ্রহণ করা জায়েজ।

বিজ্ঞাপন

শর্তগুলো নিম্নরূপ—

১. বখশিশের কারণে সাধারণভাবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সুবিধা নেওয়া যাবে না।
২. বখশিশ দানকারীকে বেশি সুবিধা দেওয়া হয়, না দিলে কম দেওয়া হয়— এমন হওয়া চলবে না।
৩. বখশিশের জন্য কাউকে বাধ্য করা যাবে না। কেবল স্বতঃস্ফূর্তভাবে যা দেওয়া হয় তা-ই গ্রহণ করতে হবে।

কিন্তু বখশিশের মাধ্যমে যদি অন্যায় সুবিধা নেওয়া হয়, যেমন— বেশি খাবার খেয়ে কম টাকা দেওয়া বা এজাতীয় কিছু, তাহলে এটা ঘুষ ও চুরির অন্তর্ভুক্ত হবে এবং তা কোনোভাবেই জায়েজ হবে না।

বিজ্ঞাপন

সাধারণত অতিথি খুশি হয়ে টিপস বা একটু বেশি টাকা দিলে তা নেওয়া জায়েজ আছে, কেননা তা প্রকারান্তরে হাদিয়াই বটে।

এমনকি এই টাকা পেয়ে পরবর্তীতে যেন সে গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করে বা ভালোভাবে সার্ভ করে (যা মূলত: ওয়েটারের দায়িত্ব বরং কর্তৃপক্ষ সাধারণত: তা ওয়েটারদের থেকে প্রত্যাশা করে)-এ উদ্দেশ্য থাকলেও সমস্যা নেই। কিন্তু এ নিয়ত থাকলে দানের সওয়াব পাওয়া যাবে না। কিন্তু অন্যায়ভাবে কোন সুবিধা লাভ করার উদ্দেশ্য হলে এই লেনদেন অবশ্যই বৈধ নয়।

সূত্র: ফাতাওয়া খানিয়া ২/৩৬৩; ফাতহুল কাদীর ৬/৩৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ১১/৭৮; মাজমাউল আনহুর ৩/২১৪; রদ্দুল মুহতার ৫/৩৬২

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ