চিকিৎসার খরচ বহন করতে না পারায় ১৫ দিন বয়সি মেয়েকে জীবন্ত দাফন করল বাবা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!

চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই জানিয়ে ১৫ দিন বয়সি মেয়েকে জীবন্ত দাফন করেছেন এক বাবা।  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, সিন্ধ প্রদেশের থারুশাহতে নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে রোববার গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেফতারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

নিজের আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি।

 

পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সে ইতোমধ্যেই তার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা