হাজীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তা প্রহরী নগদ ৫ লাখ ৭৯ হাজার টাকা নিয়ে উধাও

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৪ | ৬:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তা প্রহরী ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে উধাও। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার হাসিনা বেগম হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

 

নিখোঁজ ডায়েরিতে ম্যানেজার উল্লেখ করেন, বুধবার বিকালে প্রতিদিনের ন্যায় প্রহরী বাবুল হোসেন পাটোয়ারীকে ব্যাংকের অবশিষ্ট টাকা হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠানো হয়। কিন্তু ব্যাংকে কোন টাকা জমা হয়নি। তারও কোন খোঁজ মেলেনি। তবে প্রহরীর মাধ্যমে টাকা প্রেরণের প্রসঙ্গে জনবল সংকটের কথা জানান ম্যানেজার।

বিজ্ঞাপন

 

এদিকে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে সনাক্তকরণের কাজ চলছে। তার সবশেষ অবস্থান চাঁদপুর শহরে পাওয়া গেছে। নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারী শাহরাস্তি উপজেলার গোলপুরা পাটোয়ারী বাড়ীর বাসিন্দা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব