কুমিল্লায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২৪ | ৫:১১
Link Copied Successfully!

কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১২টার দিকে মৃত্যু হয় তার।

তানজিনা হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে নিজের ঘরে শুয়ে ছিলেন তানজিনা। এ সময় কালো রঙের একটি বিষধর সাপ কামড় দেয় তাকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম ডোজ দেওয়া শুরু করেন। অ্যান্টিভেনমের ডোজ দেওয়া শেষ না হতেই স্বজনরা তাকে হাসপাতাল থেকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়। এ সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু ডোজ চলাকালীন মাঝামাঝি সময়ে তাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি। পরে যখন আবার ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে ততক্ষণে তার মৃত্যু হয়।  তিনি বলেন, যে সাপটি তাকে কেটেছে সেটি বিষধর ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ