কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মতলবের জেরিন

সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৩, ২০২৪ | ২:০০
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত আংশিক পুর্নাঙ্গ কমিটিতে চাঁদপুর মতলব উত্তরের জোবাইদা ইসলাম জেরিন যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৫ই জুলাই কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ঘোষিত ২৬০ সদস্য আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।
তৃণমূল রাজনীতির মাঠ থেকে উঠে আসা ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন ১/১১’ র ছাত্র আন্দোলন, ২০১৪, ২০১৫, ২০১৮ ও ২০২০সালের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামী ভুমিকা রাখায় অবশেষ তিনি কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন।
ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন বলেন, “মূল্যায়িত হওয়ায় আমি আনন্দিত সেইসাথে সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদপ্রাপ্তি আমার কাজের গতিকে আরো বেগবান করবে। আমি সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের “টেইক ব্যাক বাংলাদেশ” স্লোগানকে ধারন করে দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কার্যকরী ভুমিকা রাখতে চাই।”
জোবাইদা ইসলাম জেরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫