হাইমচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গর্ভবতী নারী ও শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৪ | ৪:৫৮
Link Copied Successfully!
হাইমচরের নীলকমল ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গর্ভবতী নারী, বৃদ্ধা শাশুড়ি ও স্বামীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
রোববার বিকেলে নীলকমল ইউনিয়নের মাঝের চর হাওলাদার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ওই গর্ভবতী নারী এবং তার স্বামী ও শাশুড়ি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন, নীলকমল ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার মৃত মরন আলী খানের স্ত্রী কুলসুমা বেগম (৫০) তার গর্ভবতী পুত্রবধূর শাহিদা বেগম (১৮) এবং পুত্র মো. রবিন খান (২৩) ও জসিম খান (১৬)।
আহত গর্ভবতী নারী শাহিদা বেগমের স্বামী মো. রবিন খান জানান, প্রতিবেশি বেইল্লার পুত্র  ইদ্রিস আলী মোল্লা (৪০) আমাদের জমিতে জোরপূর্বক হাল দিচ্ছিলো। বিষয়টি দেখতে পেয়ে আমি তাকে আমাদের জমিতে হাল দিতে বাদা দেই। এতে ইদ্রিস আলী মোল্লা ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ এবং খারাপ ব্যাবহার করে। ঘটনাটি আমি আমার মা কুলসুমা বেগমকে জানালে তিনি ইদ্রিস আলী মোল্লাকে জিজ্ঞেস করতে যান। এসময় ইদ্রিস আলী মোল্লা, তার সহযোগী নজরুল সর্দার ও তার ছেলে হাসান সর্দার, জহিরুল সর্দার ও তার ছেলে জীবন সর্দার, ইদ্রিস আলীর স্ত্রী খালেদা মিলে আমার মাকে বেদম পেটাতে থাকে। খবর পেয়ে আমার গর্ভবতী স্ত্রী শাহিদা বেগম, ছোট ভাই জমিস খান ছুটে গেলে তাদেরকেও দেশীয় অস্র দিয়ে রক্তাক্ত জখম করে।
গর্ভবতী নারী শাহিদা বেগম বলেন, অভিযুক্তরা আমার শাশুড়ির মাথা ও বুকে ধারালো অস্র দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লৃটিয়ে পড়লে তারা লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার শাশুড়ির পা ভেঙ্গে ফেলে। আমার দেবর , জমিসের মাথায় ধারালো অস্র দিয়ো কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। আমি একজন গর্ভবতী নারী হয়েও তাদের হাত থেকে বাঁচতে পারেনি।
গুরুতর আহম কুলসুমা বেগম বলেন, অভিযুক্ত ইদ্রিস আলী মোল্লা এর আগেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের অনেক সদস্যকে পিটিঢে আহত করেছে। সে এলাকার ময়-মুরুব্বী কাউকেই বাদ-বিচার করে না। আমার স্বামী মারা যাওয়ার পর ইদ্রিস আলী মোল্লা এবং তার পরিবার আমাদের উপর নানান ভাবে জুলুম নির্যাতন করে আসছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এই ঘটনায় আদালতে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত