হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন, চলবে ১৪ জুন পর্যন্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ ভূমি সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত।
এ দিন র‌্যালিটি ভূমি অফিস থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। এরপর শান্তির প্রতিক পায়রা (কবুতর) উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
সভায় তিনি উপজেলা ভূমি ও সকল ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরতদের ভূমি সেবা সপ্তাহ যথাযথভাবে পালন ও সেবাগ্রহিতাদের সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন। এসময় কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, নাজির মো. সোহাগ হোসেন, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন ভৃমি কর্মকর্তা বিশ্বনাথ দাস, মো. শাহজান খান, মো. মিজানুর রহমান, সেলিম হোসেন বকাউল, ইদ্রিস তপদার, হুমায়ুন কবির, হালিমা আক্তার, তপাজ্জল হোসেনসহ উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারাদেশের মতো হাজীগঞ্জেও ৭দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়। এ সেবা সপ্তাহে ভূমি অফিস সমূহে ভূমি সংক্রান্ত সংশ্লিষ্ট যেকোন বিষয়ে অবহিতকরণ ও সমাধানসহ সেবা দেয়া হবে।
সেবা সমূহের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়ার নিয়ম ও পরিশোধ করা, ই-নাম জারির আবেদন, অনলাইন খতিয়ান/ডিসিআর সরবরাহ, ঘরে বসে ডিসিআর/ম্যাপ/খতিয়ান পাওয়ার পরামর্শ প্রদান। জমি ক্রয়ের আগে যা যা জানা জরুরি সেসব বিষয়ে পরামর্শ, ভূমি অধিগ্রহন সংক্রান্ত পরামর্শ, দলিল/রেকর্ড ও জরিপের ভুল সংশোধনের আবেদনসহ পরামর্শ।

ভূমি সংক্রান্ত যেকোন অভিযোগসহ হটলাইনের নম্বরের (১৬১২২) অভিযোগ প্রদানের পরামর্শ। নতুন হোল্ডিং খোলার নিয়মবালীসহ সহযোগিতা, জল মহাল, বালু মহাল ইজারা নেওয়ার নিয়মাবলীসহ আইনী পরামর্শ, ভূমি অফিস সংক্রান্ত যে কোন অভিযোগ লিখিত আকারে গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে পরামর্শ প্রদান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা