ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধে ধস : আতঙ্কে ৫ লক্ষাধিক মানুষ

সুমন আহমেদ
আপডেটঃ মে ২৯, ২০২৪ | ১২:২২
Link Copied Successfully!
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে।
গতকাল রাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধটির মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদ বলেন, আমরা মঙ্গলবার সকালে বাঁধ ধসে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি বেড়িবাঁধটির দক্ষিণ-উত্তর পাড়ের অন্তত ১০০ ফুট জায়গা মেঘনার দিকে ধসে পড়েছে।
এ সময় বাঁধ ভেঙে যাচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
জানা গেছে, ১৯৮৮ সালে সেচ প্রকল্পের ৬৩ কিলোমিটার দীর্ঘ ওই মূল বেড়িবাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার এটি ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়। সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ঘুরে দেখা গেছে, মোহনপুর এলাকায় ৪০ মিটারের বেশি এলাকা ধসে গেছে। সেখানে বিরাট গর্ত ও ফাটল দেখা দিয়েছে। বাঁধটির ধসে পড়া স্থান দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার বাঁধ ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়।
তিনি জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ সুরক্ষার জন্য সরকার বরাদ্দ দিয়েছেন তবে গতকাল ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে বেরিবাদের জায়গায় ক্ষতি হয়েছে তা মেরামতের আপাতত কোন বরাদ্দ নেই। আমি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে দ্রুত মেরামতের চেষ্টা করব।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার ফোনে একাধিকবার ফোন (০১৭৩০০৬৭০৬৬) দিলেও ফোন রিসিভ করেনি তিনি।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের লোক মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদে পরিদর্শনে গিয়েছে। কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে, কি পরিমান ক্ষতি হয়েছে, তারা আসলে আমরা জানতে পারবো। পরে আমরা প্রস্তাব আকারে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠাব। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হবে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে