আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ৫:৫১
Link Copied Successfully!

নোয়াখালীর হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে জোয়ারে ক্ষতিগ্রস্ত সড়কে জমা পানিতে পড়ে মো. মান্না (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মান্না হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোক্তার বাড়ির নবির উদ্দিনের ছেলে।

 

নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কেফায়েত হোসেন বলেন, নবির উদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে নামার বাজার কেল্লায় আশ্রয় নিয়েছিলেন। সকাল ১০টার দিকে সেখান থেকে বাড়ি ফেরেন। মান্না তার বাবা-মায়ের পেছন পেছন বাড়িতে আসছিল। তার বাবা-মা আগে চলে যান। মান্না রাস্তা পার হতে গিয়ে রাস্তার গর্তে পড়ে যায়। তার বাবা-মা ভেবেছিল সে হয়তো পার্শ্ববর্তী কোনো আত্মীয়ের বাড়ি গেছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে সড়কে গিয়ে গর্তে তার মরদেহ পান তারা।

বিজ্ঞাপন

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত সড়কের গর্তে ডুবে শিশুটি মারা গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি। আমাদের সংসদ সদস্য মোহাম্মদ আলী সাহেব দাফন কাজসহ সার্বিক বিষয়ে আর্থিক সহায়তা করেছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে। আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ