
‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে হাজীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
Link Copied Successfully!

ডামি উপজেলা নির্বাচনে ভোট বর্জনের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পৌর হর্কাস মার্কেট থেকে লিফলেট বিতরণ শুরু করে, সান্ত্বনা সুপার মার্কেটের সামনে গিয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোস্তফা খান সফরি, ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাম হোসেন হাজী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাফের শাহ্, পৌর বিএনপির সহসভাপতি নুরুজ্জামান সম্রাট, সহসভাপতি এডভোকেট ওমর ফারুক টিটু, হাজীগঞ্জ উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক ফয়সাল হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সামছুউদ্দিন খান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত সহ আরো অনেকে।








