ফরিদগঞ্জে স্ত্রীর যৌতুক মামলা, স্বামীর আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৪ | ৩:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে নিজের বসতঘর থেকে মো. রেদওয়ান হোসেন (২৫)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷

শুক্রবার (১৭ মে) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ৷ মৃত রেদওয়ান হোসেন ওই গ্রামের মৃত আহচান উল্যার ছেলে৷ তিনি ১ সন্তানের জনক৷ রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, আমার ভাই তাঁর বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশিদের সহায়তা নিয়ে ভাইয়ের মরদেহ নামিয়ে বিচানায় রাখি৷ পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়৷

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মৃধা বলেন, গত কয়েক বছর পূর্বে পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় রেদওয়ান হোসেনের৷ বিয়ের সময় খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারনে বিয়েতে কাবিন হয়নি৷ তবে তারা দাম্পত্য জীবন শুরু করেন৷ রেদওয়ান ও খাদিজা দম্পতির ঘরে রাহাতুল ইসলাম নামে ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে৷ রেদওয়ানের ৬ বোনের মধ্যে সবার বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন৷ তার বাবা-মা মারা যাওয়ারপর রেদওয়ান স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন৷ সম্প্রতি সময়ে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়৷

বিজ্ঞাপন

রেওয়ানের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুকের দাবী, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন৷ মামলা চলমান থাকায় তাঁর স্ত্রী বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান করছেন৷ বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন মো. রেদওয়ান হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷ তবে কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি৷ তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ