কচুয়ায় মনপুরা উত্তর বিলে ফসলি জমির মাটি কাটায় ভেকু বিকল করল প্রশাসন

শান্তুু ধর
আপডেটঃ মে ১৭, ২০২৪ | ১১:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মনপুরা-নয়াকান্দি উত্তর পূর্ব বিলে সরকারি খাল বন্ধ করে জমির মাটি কাটা ও বিক্রির চেষ্টায় মোবাইল কোর্ট পরিচালনা মধ্য দিয়ে ভেকুটি বিনষ্ট করে মাটি কাটা বন্ধ করা হয়।

গত ৩-৪দিন ধরে মনপুরা-নয়াকান্দি গ্রামে সরকারি খাল বন্ধ করে চক মোহাম্মদ গ্রামের ছিকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও মনপুরা গ্রামের আব্দুল মালেকের পুত্র ইউনুস মিয়া ভেকু বসিয়ে মাটি কাটার চেষ্টা চালায়। এতে পার্শ্ববর্তী জমির মালিকগন বাধাঁ দিলে তোপের মুখে পড়েন ইউসুফ ও ইউনুস মিয়া।

খবর পেয়ে শনিবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও ভেকু না উঠিয়ে পুনরায় ইউসুফ ও ইউনুস মাটি কাটার প্রস্তুতি নিচ্ছেন বলেও এলাকাবাসী জানান। স্থানীয় কৃষকরা জানান, ইউসুফ ও ইউনুস মিয়া জমি ,ক্রয়ের নামে সাধারন মানুষকে দীর্ঘ দিন ধরে ঠকিয়ে যাচ্ছেন ।

বিজ্ঞাপন

তারা উভয়ে ভেকুর ব্যবসা করে রাতারাতি বদলে যাচ্ছেন। যেখানে সেখানে জমি ক্রয় করে ওই জমি থেকে মাটি বিক্রি করে রাস্তা ঘাট ভাঙ্গাসহ সাধারন কৃষকদের ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধন করে আসছেন। তাদের এই অন্যায়-অত্যাচার থেকে রক্ষা পেতে চিরতরে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি দ্রুত বন্ধ করতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এব্যাপারে অভিয্ক্তু ইউসুফ ও ইউনুসের বক্তব্য জানতে ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায় নি।

গতকাল বৃহস্পতিবার সকালে আবারও আইন নির্দেশ অমান্য করে ভেকু দিয়ে মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই বিষয় টি খবর পেয়ে ততক্ষণাত ঘটনাস্থলে পৌঁছান কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

তিনি মনপুরা-নয়াকান্দি বিলে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়টি মোবাইল কোর্ট পরিচালনা মধ্য দিয়ে তৎক্ষণাৎ ভেকুটি বিনষ্ট করেন।এ ব্যাপারে বাপ্পি দও রনি তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ইতিমধ্যে জানিয়েছেন যে ফসলি কৃষি জমির ১ ইঞ্চি মাটি ও কোথাও কেউ নিতে পারবে না,যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন। তাই ওই স্থানে মাটি কাটার অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী