
হাজীগঞ্জে সাত হোটেলকে ৫৩ হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!


বিভিন্ন অনিয়মের কারণে হাজীগঞ্জ বাজারের সাতটি হোটেলকে সাত মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেলকে ১০ হাজার টাকা, রিজিক হোটেলকে ১০ হাজার টাকা, স্টার হোটেলকে ৭ হাজার টাকা, উজ্জ্বল হোটেলকে ১০ হাজার টাকা, নোয়াখালী হোটেলকে ৭ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪ হাজার টাকা ও অর্জুন হেবিস্টার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা সহ মোট সাতটি হোটেলকে সাত মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান জানান, বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।








