কাজ করছে একাধিক তদন্ত টিম

এখন খোঁজ মেলেনি পাঁচ কোটি টাকা নেয়া সেই পূবালী ব্যাংক ব্যবস্থাপকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৪ | ১১:৩০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। তিন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সাথে পৃথকভাবে নিখোঁজ ডায়েরী ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ।

তদন্তে আসা পূবালী ব্যাংক কুমিল্লা রিজিওনাল অফিসের আরএম জহিরুল ইসলাম বলছেন, অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই। ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী সপরিবার নিখোঁজ রয়েছেন। তাদের একাধিক দল বিষয়টি তদন্ত করছেন। তবে ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা  গেলো ৪ এপ্রিল এই শাখা থেকেই উত্তোলন করা হয়েছে।

এছাড়া কচুয়া আশ্রাফপুর এলাকার দলিল লেখক শাখা ব্যবস্থাপককে দিয়েছেন ৭৫ লাখ টাকা এবং  চাঁদপুর শহরের ব্যবসায়ী আকবর হোসেন লিটন কয়েকভাগে ব্যবস্থাপককে ১ কোটি ৭৬ লাখ নগদ টাকা দার দিয়েছেন  এই শাখা ব্যবস্থাপককে।

বিজ্ঞাপন

এদিকে ব্যাংকের গ্রাহক আকবর হোসেন লিটন ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীকে ঈদের পূর্বে কয়েকভাগে ১ কোটি ৭৬ লাখ নগদ টাকা প্রদান করেন। এসব টাকা শ্রীকান্তের সাথে লেন-দেন হওয়ার সময় সেখানে কোন সিসিটিভি ক্যামেরা ছিল না। এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন আকবর হোসেন লিটনের স্ত্রী আয়শা আক্তার রুপা।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্ন্ত ব্যাংকের সিসি ফুটেজ ব্যাংক কতৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তবে ৪ তারিখ মামলায় দেয়া চেক দুটির টাকা উত্তোলণ করার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। প্রথমত শ্রীকান্ত নন্দীর অবস্থান নির্ণয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তদন্ত কাজ চলছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)আবদুর রাজ্জাক মীর বলেন, ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর নিখোঁজ হওয়া এবং একজন ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গুরুত্বসহকারে তদন্ত কাজ চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গেলো ১৪ জানুয়ারী চাঁদপুর নতুন বাজার শাখায় যোগদান করেন। আর কর্মস্থলে ৪ এপ্রিল শেষ অফিস করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব