হাজীগঞ্জে আব্দুল হকের উপর হামলার ঘটনায়  বিচারের দাবীতে মানববন্ধন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ১০:৩৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্য আব্দুল হকের উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার বিকালে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর বাজারে প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে গেলো ২২মার্চ শুক্রবার সন্ধ্যায় তারাবীর নামাজ আদায় শেষে বাড়ী ফেরার পথে  প্রবাসী আব্দুল হকে’র উপর দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে দূর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পরে তার ডাক চিৎকারের স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার করে সেখানেও শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার করা হয়।

এ হামলার ঘটনা আহত আবদুল হকের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে চার জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো, সাদ্দাম হোসেন(৩০), ইমান হোসেন(৩০), নুরুল ইসলাম(৩৮), লুৎফর রহমানসহ আরো অজ্ঞাত ২/৩জন।

বিজ্ঞাপন

অভিযোগের বাদী রুনা আক্তার জানান, আব্দুল হক রমজানের প্রথম দিন দেশে আসেন। ঘটনার দিন সামান্য বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ঢাকার একটি হসপিটালে।  এই ঘটনার সাথে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মিন্টু দত্ত জানান, এই ঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে  চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন