মতলব উত্তরে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ১১:৪৪
Link Copied Successfully!
ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদকে ঘিরে জমে উঠেছে মতলব উত্তর উপজেলার পোশাকের দোকানগুলো। ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটগুলো মুখর হয়ে উঠেছে ক্রেতাদের পদচারণায়। তবে ঈদ মার্কেটে মতলব উত্তর উপজেলায় এগিয়ে নারীরা। পনেরো রমজানের পর থেকেই ঈদের বাজার অনেকটা জমে উঠেছে বলে দাবি বিক্রেতাদের। পৌরসভার ছেংগারচর বাজারের বিভিন্ন পোশাকের দোকান ঘুরে দেখা গেছে, নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ঈদ মার্কেটে এ বছর ক্রেতাদের বেশি চাহিদা আলিয়া কার্টিন, সারারা-গারারা থ্রি পিস, নায়রা কাট ড্রেস, টু-পিস কামিজ- সেলোয়ার, গাউনসহ বিভিন্ন ব্রান্ডের শাড়ি।
এছাড়া ঈদ উপলক্ষে পুরুষদের চাহিদা সবচেয়ে বেশি পাঞ্জাবিতে। কেবল পৌরসভার দোকানগুলোই নয়, ঈদের পোশাক কেনা-কাটায় জমে উঠেছে অন্যান্য বাজারগুলোও। পৌরসভার মুফতি প্লাজা মার্কেটের ভাই ভাই  ফ্যাশনের স্বত্বাধিকারী আবু সাঈদ উজ্জ্বল বলেন, এ বছর ঈদ উপলক্ষে বিক্রি অনেক ভালো। তবে আমরা পোশাক বেশি দামে কিনে আনতে হয়েছে। এজন্য বিক্রিও একটু বেশি দামেই করতে হচ্ছে।
এ নিয়ে ক্রেতাদের সঙ্গে অনেক দামাদামি করতে হয়। তারপরও সীমিত লাভেই ক্রেতাদের কাছে তাদের পছন্দের পোশাক বিক্রির চেষ্টা করছি। ঈদ উপলক্ষে পোশাক কিনতে আসা জয়া ,সেতু, শিমুসহ কয়েকজন নারী ক্রেতা জানান, পোশাকের দাম আগের তুলনায় অনেক বেশি। কোনো পোশাক পছন্দ হলেই দোকানদাররা আকাশ ছোঁয়া দাম চাচ্ছেন। তারপরও দামাদামি করে যতটুকু কমিয়ে কেনা যায়, তা দিয়েই পোশাক কিনতে হচ্ছে।
মো. জনি সরকার নামে এক পুরুষ ক্রেতা বলেন, ঈদ উপলক্ষে নিজের পরিবার এবং আত্মীয়-স্বজনদের জন্য শপিং করতে এসেছি। রোজার শেষের দিকে মার্কেটে অনেক ভিড় থাকবে, এজন্য একটু আগেভাগেই এসেছি। শপিং করতে এসে বিভিন্ন দোকান ঘুরে যতটুকু মনে হয়েছে; বিগত বছরের চেয়ে এবছর পোশাকের দাম অনেক চড়া। তবুও ঈদ উপলক্ষে সাধ্যের মধ্যে যা কেনা যায় তাই কিনছি।
ছেংগারচর বাজার বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন জানান, ঈদ উপলক্ষে ক্রেতা- বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছি। রোজার শুরুতেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখছি পুলিশ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে বাজারের মধ্যে নিয়মিত টহল দিচ্ছে। এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত কাজ করছে। বাজারের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এরপরও যদি কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক আমাদের জানানোর জন্য সবার প্রতি অনুরোধ থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে