
মতলব উত্তরে প্রেমিক-প্রেমিকা মিলে ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে নৈশ্য প্রহরীকে খুন: দুইজনই গ্রেফতার


চাঁদপুর মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে প্রেমিক-প্রেমিকার পরিকল্পনায় খুন হয় নৈশ্য প্রহরী শাহাদাত। এমন চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, প্রেমিককে এখনও ধরা যায়নি, চেষ্টা চলছে। তবে প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মোঃ সজিব হোসেনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরো জানান, আটককৃত সজিবের দেয়া তথ্যনুযায়ী, শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভোল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়।


গেলো ২৪ ফেব্রুয়ারী কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।








