কেমন হবে এবারের ঈদের সাজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৪ | ৩:৪৮
Link Copied Successfully!

কিছুদিন পরেই ঈদ। আর এই ঈদকে ঘিরে চলে নানা রকম আয়োজন। জামা, কাপড়, জুয়েলারি, জুতার সঙ্গে এখন মেকআপ নিয়েও মেয়েদের বেশ প্রস্তুতি থাকে। ঈদের দিনে প্রাণবন্ত এবং সূক্ষ্ম মেকআপ আপনাকে করে তুলতে পারে আলাদা। তার জন্য খুব সাধারণ কিছু টিপস মেনে চললেই ঈদের দিন আপনি হয়ে উঠবেন আকর্ষণীয়। জেনে নিন ঈদের দিনে কেমন হবে মেকআপ লুক।

 

চলুন জেনে নিই সে সম্পর্কে–

বিজ্ঞাপন

বেইজ মেকআপ

১) প্রথমেই ফেইস ক্লিন করে নিজের পছন্দের ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন।

২) সকালে ফাউন্ডেশন স্কিপ করতে পারেন, কারণ এতে বেইজ মেকআপ অনেকটা হেভি হয়ে যায়। তাই বিবি ক্রিম বেছে নিতে পারেন। স্পটস আর ডার্ক সার্কেলে কনসিলার অ্যাপ্লাই করে ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিন।

বিজ্ঞাপন

৩) লুজ পাউডার বা কমপ্যাক্ট পাউডারের সাহায্যে সেট করে নিন।

৪) মভ বা রোজি টোনের ব্লাশ অ্যাপ্লাই করুন। দিনের বেলা হেভি কনট্যুরিং এড়িয়ে চলাই বেটার!

৫) তারপর মেকআপ লং টাইম ইনট্যাক্ট রাখতে সেটিং স্প্রে ইউজ করুন।

৬) লিপস্টিক হিসেবে নিজের পছন্দের যেকোনো ন্যুড কালার বা পিংকিশ টোনের লিপ কালার অ্যাপ্লাই করতে পারেন। চাইলে লিপস্টিকের উপর একটু লিপগ্লসও ইউজ করতে পারেন। তবে গরমের দিনে ম্যাট লিকুইড লিপস্টিক আমি প্রিফার করি।

 

কোচার গ্রুপ অব কোম্পানির চেয়ারপারসন ডা. ব্লসম কোচার এক সাক্ষাৎকারে পাঁচটি ভিন্ন মেকআপ লুকের কথা বলেছেন। চলুন জেনে নেওয়া যাক।

 

গাঢ় লাল ঠোঁট এবং সোনালি চোখ: চোখে সোনালি আইশ্যাডো লাগান। এবার কালো আইলাইনার দিয়ে ওপরের ল্যাশে লাইন টানুন। মাশকারা লাগিয়ে নিন। এবার এর সঙ্গে গাঢ় লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিন।

 

চকচকে চোখ এবং গোলাপি ঠোঁট: চোখে গোলাপি রঙের আইশ্যাডো লাগিয়ে নিন। এরপর এর ওপর একটি চকচকে আইশ্যাডো লাগান। আইলাইনার ও মাশকারা লাগিয়ে নিন। হালকা গোলাপি লিপস্টিক দিয়ে আপনার মেকআপ শেষ করুন।

 

স্মোকি আইস এবং ন্যুড লিপস: চোখে বাদামি রঙের আইশ্যাডো লাগিয়ে নিন। এতে স্মোকি লুক আনতে ওপর ও নিচের ল্যাশ লাইনে কালো আইলাইনার ব্যবহার করুন। মাশকারা লাগান। এবার ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক দিয়ে সম্পূর্ণ করুন মেকআপ।

 

বেগুনি এবং সবুজ চোখের মেকআপ: চোখের ওপর বেগুনি রঙের আইশ্যাডো লাগিয়ে নিন। এবার ওপর ও নিচের ল্যাশ লাইনে সবুজ আইলাইনার ব্যবহার করুন। মাশকারা লাগিয়ে নিন। ঠোঁটে লিপগ্লস দিয়ে শেষ করুন
আপনার মেকআপ।

 

নীল চোখের মেকআপ এবং গোলাপি ঠোঁট: চোখে নীল রঙের আইশ্যাডো লাগান। ওপরের ল্যাশ লাইনের জন্য একটি কালো আইলাইনার ব্যবহার করুন। নিচের ল্যাশ লাইনে লাইন করতে একটি নীল আইলাইনার ব্যবহার করুন। মাশকারা লাগান। ঠোঁটে গোলাপি লিপস্টিক লাগিয়ে ফেলুন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা