গাছের ডাল কাঁটাকে কেন্দ্র করে মা ও মেয়ের উপর বর্বরোচিত হামলা

মো. নাসির উদ্দিন
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মা রাশিদা বেগম (৪৫) ও মেয়ে ফাতেমা বেগম (২২) নামের দুই জন বর্বরোচিত হামলার শিকার হয়েছে।

২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাংগিনী গ্রামের চাঁন মিয়া মেম্বার বাড়ীতে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহত মা রাশিদা বেগম ও মেয়ে ফাতেমা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রাশিদা বেগমের স্বামী আব্দুল আলী বাদী হয়ে ৫জনকে আসামী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল বারেক (২৮) কে আটক করে কচুয়া থানা নিয়ে আসে।

বিজ্ঞাপন

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ঝড় তুফানে ঘরের চালে পড়া আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই বাড়ির মমিন আলী, তার স্ত্রী আমেনা ও তার ছেলে বারেক ও খালেক, খালেকের স্ত্রী সুমি বেগম আব্দুল আলীর স্ত্রী রাশিদা বেগম ও মেয়ে ফাতেমা বেগমের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় বারেকের হাতে থাকা এসএস পাইপ দিয়ে রাশিদা বেগম ও তার মেয়ে ফাতেমা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে মমিন আলী তার দলবল নিয়ে ঘটনাস্থান ত্যাগ করে। স্থানীয়রা আহত রাশিদা বেগম ও ফাতেমাকে সংজ্ঞাহীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক সোহেল রানা জানান, আহত রাশিদা বেগমের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে ও তার ডান হাতে ফ্রাকচার হয়েছে। এছাড়া রাশিদা বেগমের মেয়ে ফাতেমা বেগমের শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়েছে। বর্তমানে তারা উভয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

কচুয়া থানার (ওসি) মো. মিজানুর রহমান জানান, উপজেলার চাংগিনী গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও মেয়ের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা