মতলবে পুকুরের পানিতে ডুবে ভাই-বোন’সহ তিন শিশুর মৃত্যু

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ১২:১৩
Link Copied Successfully!
মতলবে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়। তারা হলো ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।
সামিউলের স্বজন জানায়, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ীতে খেলা করছিল তারা খেলার ছলে সকলের অগোচরে পুকুরের পানিতে পরে ডুবে তাদের মৃত্যু হয়। বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্মরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামার বাড়ীর পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মা কুলসুমা বেগম জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় বায়োজিদ। পরে দুপুরে তার মৃতদেহ ভেসে উঠে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু