মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৯, ২০২৪ | ১০:৪৭
Link Copied Successfully!
মতলব উত্তরে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার।  অভিজ্ঞতা ও লাইসেন্সবিহীন এসব এলপি গ্যাস বিক্রির নিয়ম না থাকলেও ছেংগারচর পৌরসভার সকল বাজারের অলিগলিতে ও উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় সব দোকানের সামনে অবাধে বিক্রি হচ্ছে এসব এলপি গ্যাস সিলিন্ডার। ফলে যে কোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি থেকেই যায়। নিয়মবর্হিভূতভাবে এসব গ্যাস সিলিন্ডার যত্রতত্র বিক্রি হলেও প্রশাসনের নেই কোনো নজরদারি কিংবা বিধি নিষেধ।
উপজেলার পৌরসভা কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাড়ছে সিলিন্ডার ভর্তি লিকুইড পেট্রোলিয়ম গ্যাসের (এলপিজি) ব্যবহার। এ কারণে যত্রতত্র দোকানগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে সিলিন্ডার ভর্তি এলপিজি গ্যাস। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না করেই উন্মুক্ত অরক্ষিতভাবে রেখে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো অনুমতি বা লাইসেন্স ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে নিম্নমানের সিলিন্ডার গ্যাস বিক্রি, যা ঘটতে পারে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনাসহ হতাহত। সরেজমিন ঘুরে দেখা গেছে এলাকার মুদি দোকান, জুতার দোকান, খাদ্যের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, ফার্মেসী, পেট্রোল ডিজেল বিক্রির দোকানসহ রাস্তার সাইডে খোলা জায়গায় উন্মুক্তভাবে বিক্রি করা হচ্ছে ওই সব গ্যাস সিলিন্ডার।
পৌরসভার ছেংগারচর বাজারের প্রধান সড়কের পাশে ও বাজারের ভেতরে গলির দোকানগুলো সহ উপজেলার সবকটি হাট-বাজারে অন্তত তিন শতাধিক দোকানে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার অবাধে বিক্রি হচ্ছে। সরকারি নীতিমালা না মেনে সার দোকান, মুদি দোকান, চা দোকান, হার্ডওয়ার দোকান এবং প্রকাশ্যে রাস্তার পাশে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। নেই এসব বিস্ফোরকদ্রব্য বিক্রির লাইসেন্স এবং অগ্নিনির্বাপক সিলিন্ডার। বিস্ফোরক পরিদপ্তর সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে ফায়ার সার্ভিস লাইসেন্স, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ সিলিন্ডার অবশ্যই থাকতে হবে। আলো বাতাস পূর্ণ ঘরে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব শর্ত পূরণ করলেই কেবল বিস্ফোরক দ্রব্য বিক্রির অনুমতি মিলবে। বিগত ২০০৩ সালের দাহ্য পদার্থ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি লাইসেন্স না নিয়ে বিস্ফোরক দ্রব্যের ব্যবসা করে তবে তার তিন বছরের কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল বাজেয়াপ্ত করা যাবে।
কয়েকজন সচেতন নাগরিক জানান, যত্রতত্র রাস্তার পাশে এসব সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান গড়ে উঠেছে। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা না নেয়ায় দিন দিন এ ব্যবসার প্রসার ঘটছে। দোকানদাররা বেশির ভাগই বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেননি। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে। অথচ মতলব উত্তরে বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে, মুদি দোকান, চা দোকানগুলোতে সিলিন্ডার গ্যাস বিক্রি খুবই ঝুঁকিপূর্ণ। সচেতনতা অবলম্বন করলেই এসব দুর্ঘটনা থেকে রক্ষা পেত সাধারণ মানুষ। বেশিরভাগ দোকানেই অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং ফায়ার সার্ভিসের অনুমোদনপত্র নেই। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া এ ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ। যত্রতত্র সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান সচেতন এলাকাবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু