রপ্তানি বন্ধের ঘোষণায় বাড়ল পেঁয়াজের দাম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৪ | ৩:৪৩
Link Copied Successfully!

এক রাতের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় রাজধানীর শ্যামবাজারের পাইকারি বাজারে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা।

পাইকারি বাজারে পেয়াজ ক্রয় এসে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা।

রোববার (২৪ মার্চ) রাজধানীর পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত শ্যামবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

খুচরা ব্যবসায়ীরা বলছেন, একদিন আগেও ৪২-৪৫ টাকায় শ্যামবাজার থেকে পেঁয়াজ কিনেছেন তারা। মাত্র এক রাতের ব্যবধানেই সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়।

আড়তদাররা বলছেন, পাবনা, ফরিদপুরসহ দেশের সব মোকামেই ১ হাজার ৭০০ টাকার বস্তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।

তারা আরও জানান, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলেও তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবুও এক রাতের ব্যবধানেই দাম বাড়ল পেঁয়াজের।

বিজ্ঞাপন

ক্রেতারা বলছেন, ভারত রপ্তানি বন্ধ ঘোষণা দেওয়ার পরই তারা দাম বাড়িয়ে দিয়েছেন। যদি সত্যিকার অর্থে সংকট দেখা দেয় তাহলে এই দাম হু হু করে আরও বাড়বে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকেই পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত। সেই সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে অনির্দিষ্টকাল করার ঘোষণা দিয়েছে দেশটি। সেই ঘোষণার প্রভাবেই এক রাতের ব্যবধানে বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে।

 

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ