ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন বেঁচে যাওয়া মালামাল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২২, ২০২৪ | ২:১৯
Link Copied Successfully!

‘সব তো পুড়েই গেছে, কিছুই তো আর নাই। এখন দু-চারটে জিনিস যেগুলা ঠিকঠাক আছে সেগুলা সরিয়ে নিচ্ছি। এতে তো আর আমাদের ক্ষতির কোনো পূরণ হবে না।’

ডেমরার ভাঙ্গাপ্রেসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন এভাবেই তার হতাশা প্রকাশ করছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গাপ্রেস এলাকার ক্রীড়াসামগ্রীর একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১১টা ৪৫ মিনিটে পৌঁছায় ঘটনাস্থলে। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আজ সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আগুনের তীব্রতা কমে আসার পর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীর একত্রে ভেতর থেকে পুড়ে যাওয়া মালামালগুলো বের করতে থাকেন। অধিকাংশ পণ্য পুড়ে গেলেও অল্প কিছু পণ্য অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায়। সেসব পণ্যই বসে বসে আলাদা করছিলেন সুমন।

তিনি বলেন, যেসব পণ্য বেঁচে গেছে সেগুলো আলাদা করে নিয়ে যাচ্ছি। যদিও তার পরিমাণ খুব কম। আমার প্রায় কয়েক কোটি টাকার মালামাল ছিল এই গোডাউনে। সব শেষ হয়ে গেল।

একইভাবে মালামাল সরাচ্ছিলেন আরেক কর্মী বিল্লাল। তিনি বলেন, স্টেডিয়ামে আমার মালিকের দোকান। গোডাউনেই সব মালামাল রাখা হতো। কিন্তু এভাবে সব পুড়ে যাওয়ার পর মালিক বাকরুদ্ধ হয়ে গেছে। এতো বিশাল ক্ষতি তো সামলানো সম্ভব না। যেসব মাল পোড়েনি, সেগুলো নিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

ব্যবসায়ীর বলছেন,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ