মেয়ে আত্মহত্যা করায় শ্বশুরবাড়িতে আগুন দিল পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৪ | ৪:০২
Link Copied Successfully!
মেয়ে আত্মহত্যা করেছে। এই খবর বাপের বাড়িতে পৌঁছানো মাত্র সবাই মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যান। এ নিয়ে ছেলেমেয়ে পক্ষের মাঝে শুরু হয় তুমুল বাগ-বিতণ্ডা। একপর্যায়ে মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আগুন দেয়। এতে ছেলের মা ও বাবার মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৮ মার্চ) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই মেয়ের আত্মহত্যার কয়েক ঘণ্টা পরে তার পরিবারের সদস্যরা স্বামীর বাড়িতে আগুন দেন। এতে মেয়ের শ্বশুর ও শাশুড়ি মারা গেছেন। এ ছাড়া আগুনে ওই নারীর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।

ভারতীয় পুলিশ বলছে, আত্মহত্যা করা নারীর নাম আংশিকা কেসারওয়ানি। গতকাল সোমবার রাতে শ্বশুরবাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গত বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ২৭ বছর বয়সী এই তরুণী।

আংশিকার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার শ্বশুর বাড়িতে ছুটে যান। এ সময় তারা যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ তোলেন। একপর্যায়ে আংশিকার শ্বশুরবাড়িতে আগুন দেন তার আত্মীয়রা। আগুন নেভানোর পর তার শাশুড়ি ও শ্বশুর দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রয়াগরাজ শহরের উপপুলিশ কমিশনার দীপক ভুকার বলেছেন, সোমবার রাত ১১টার দিকে তারা একজন নারীর আত্মহত্যার খবর পান। তিনি বলেন, পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে দেখে দুই পক্ষ ঝগড়া-বিবাদ করছে। তর্কাতর্কির একপর্যায়ে ওই নারীর আত্মীয়রা তার শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

দীপক আরও জানান, রাত ৩টার দিকে দমকলকর্মীরা আগুন নেভায়। এরপর পুরো বাড়ি তল্লাশি করা হলে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তার দুজন ওই নারীর শ্বশুর ও শাশুড়ি। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা