৭২ বছর লোহার ফুসফুসে বেঁচে থাকার পর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৪ | ৩:৫৬
Link Copied Successfully!

পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে গিয়েছিল। পোলিওতে অবশ হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। এতে চিকিৎসকরা তাকে ধাতব একটি সিলিন্ডারে রাখেন। ৭২ বছর তিনি এভাবেই বেঁচে ছিলেন।

ফান্ডরাইজিং ওয়েবসাইট এক পোস্টে জানিয়েছে, লোহার ফুসফুসের ব্যক্তি গতকাল মারা গিয়েছেন। তিনি একজন আইনজীবী ছিলেন। পল একজন অবিশ্বাস্য রোল মডেল ছিলেন।

১৯৫২ সালে পল অসুস্থ হয়ে পড়লে নিজ শহর ডালাসের চিকিৎসকরা তার জীবন বাঁচান। তবে পোলিওর কারণে তিনি আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন না।

বিজ্ঞাপন

এতে তার শরীরের গলা পর্যন্ত অংশ লোহার সিলিন্ডারে স্থাপন করা হয়। তবে খুব বেশিদিন তিনি টিকে থাকবেন, এমনটি আশা করা হয়নি। তবে তিনি দশকের পর দশক বেঁচে ছিলেন।

স্কুল পাস করে পল আলেক্সান্ডার সাউদার্ন মিথোডিস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে আইনে ডিগ্রি লাভ করেন। দুই বছর পর আইনজীবী হয়ে তিনি কয়েক দশক অনুশীলন চালিয়ে যান।

২০২০ সালে তিনি আত্মজীবনী প্রকাশ করেন। এটি লিখতে তার আট বছর সময় লাগে। কিবোর্ডে টাইপ করতে এবং বন্ধুকে নির্দেশ দিতে প্লাস্টিকের একটি লাঠি ব্যবহার করেন।

পল আলেক্সান্ডার সবচেয়ে বেশি সময় ধরে লোহার ফুসফুসে জীবিত থেকে গিনেস রেকর্ডে নাম লেখান। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা