
কাপাইকাপে জোরপূর্বক সম্পত্তি দাবী করে দখলের চেষ্টার অভিযোগ
Link Copied Successfully!

সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীন মিয়াজি সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত জয়নাল আবেদীন প্রধানের স্ত্রী ও মৃত বাচ্চুর ছেলে মাহফুজের বিরুদ্ধে।
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের কাপাইকাপ চেয়ারম্যান বাড়ীতে গেলে এমন অভিযোগ করেন ভুক্তভোগী সুমন মিয়াজি।
সরেজমিনে গিয়ে জানাগেছে, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীন মিয়াজির সম্পত্তির কিছু অংশ নিজের দখলের নিতে পায়তারা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
তারা জানান, পরিবার পরিজন নিয়ে চাকরীর সুবাদে ঢাকা থাকা হয়। দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি খালি পরে থাকায় যে ভাবে পাড়ছে সুবিধা ভোগ করেছে। দেশের কৃষিতে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমার পৈতৃক সম্পত্তির উপর অল টুগেদার এগ্রো পার্ক প্রজেক্ট হাতে নিয়েছি।
তারই ধারাবাহিকতা মাছ চাষের জন্য একটি পুকুর খননসহ সেখানে কয়েক লাখ টাকার রেনু পোনা ছাড়া হয়। এদিকে এ বিষয়টি প্রতিপক্ষ মেনে নিতে না পেরে আমাদের অজান্তে তারাও মাছ ছাড়ে আমাদের রেনু পোনা বিনষ্ট করে। এতে করে আমরা ব্যপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হই।
এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে কোন স্বদউত্তর মিলে নি বরং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে তারা। এছাড়াও নিজেদের তৈরি অপকর্ম করে আমাদের ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরিত্রাণ পেতে সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তারা। এদিকে একই এলাকার প্রধানীয়া বাড়ীর মৃত জয়নাল আবেদীনের প্রধানের স্ত্রী ও মাহফুজের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া হয়নি।








