পলাশ-শিমুল গাছ আর আগের মতো দেখা যায় না

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ১, ২০২৪ | ৭:৫৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ১৪ ইউনিয়নও ১পৌরসভায় দেশি প্রজাতির পলাশ, শিমুল ও অশোক গাছ এখন আর আগের মতো চোখে পড়ে না। দেশি প্রজাতির এই গাছের শাখা-প্রশাখায় রক্তিম ফুলে ভরে উঠতো। গাছে গাছে পাখির কলকাকলি আর কিচির মিচির শব্দে প্রকৃতিতে নব জীবন ফিরে আসতো। পলাশ, শিমুল আর অশোক গাছ ও রক্তিম ফুল এখন আর দেখা মিলছে না। জ্বালানী কাঠের প্রয়োজনে গাছগুলো কেটে ফেলার কারণে ধীরে ধীরে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। বসন্তের আগমনী বার্তা দেয়া এই দেশি গাছ টিকিয়ে রাখা প্রয়োজন।
উপজেলার ষাটনল-কালিপুর-বাগানবাড়ি বেড়ীবাঁধ সড়কের শিমুল গাছের দেখা পাওয়া যায়।
এছাড়া উপজেলার ১৪ ইউনিয়নও পৌরসভার বিভিন্ন গ্রামের পথে-প্রান্তরে এই গাছ চোখে পড়ে। গাছে গাছে রঙিন পলাশ ফুল চারিদিক মুখরিত করে সৌরভ ছড়ায়। প্রাকৃতিকভাবেই প্রকৃতিতে এই গাছগুলো জন্মে থাকে। রোপণ কিংবা গাছের কোন পরিচর্যা করতে হয় না। বসন্তকালে গাছের শাখায় শাখায় ফুলে ফুলে ছেয়ে যায়। । ফুল ফুটলে রঙিন হয়ে উঠে। ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে কোকিলসহ অন্যান্য পাখি গাছের চারপাশে উড়তে থাকে। ফুলের রঙিন উচ্ছ্বাসে প্রকৃতিতে আনন্দঘন ও মনোমুগ্ধকর পরিবেশ যেন চোখ জুড়িয়ে যায়। গাছের নিচে মাটির ওপর পড়ে থাকা ফুলগুলো যেন প্রকৃতিপ্রেমীদের জন্য বিছানা বিছিয়ে দেয়। এমন দৃশ্য এখন আর দেখা মেলে না।
উপজেলার গ্রামাঞ্চলের সড়কের আশপাশে শিমুল, পলাশ ও অশোক গাছ অযত্ন ও অবহেলায় ঝোপঝাড়ে ঘেরা অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে আগের মতো গাছগুলো পরিমানে বেশি নয়। স্থানীয় গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেন বলেন, শিমুল গাছ কদাচিৎ পাওয়া গেলেও পলাশ ও অশোক গাছ চোখে পড়ে না। গাছগুলো যেন দূর্লভ হয়ে উঠেছে। বর্তমান প্রজন্মের অনেকেই এই গাছ এবং ফুলের সঙ্গে পরিচয় নেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরে রাখতে এবং পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে গাছগুলো রোপণ করা প্রয়োজন।
হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস