হাজীগঞ্জে চারদিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪ | ৮:১৮
Link Copied Successfully!

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪ দিনব্যাপী (২১-২৪ ফেব্রুয়ারী) একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বই পড়ার প্রতি মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগানোর লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ‘৮ম’ বই মেলার উদ্বোধন করা হয়।

বুধবার (২১) সন্ধ্যায় মেলার স্টলস্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম প্রমুখ।

মুহাম্মদ কামাল হোসাইন ও এসএম মিরাজ মুন্সীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হোসাইন মীর, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষে উপদেষ্টা সদস্য যুগল কৃষ্ণ হালদার প্রমুখ।

এসময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, সাবেক ছাত্রনেতা নেছার পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, শাহজালাল, মামুন, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু, সদস্য নিহার রঞ্জন হাওলাদার, সানাউল্ল্যাহ পাটোয়ারী, হাবিবুর রহমান পলাশ, খালেকুজ্জামান শামীম, খাজা সাফিউল বাসার রুজমন, মোহাম্মদ হাবীব উল্যাহ, নন্দিতা দাস ও ইব্রাহীম খান রনিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতি বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এ মেলার আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত ৮ বছর ধরে ধারাবাহিকভাবে মেলা উদযাপন করে আসছে। এ বছর মেলা উদযাপনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯টি উপ-কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছে।

হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বই প্রদর্শনী, বিক্রি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পরিচিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামি ২৪ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা