বলাখাল চন্দ্রবান বালিকা উবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ২:৩১
Link Copied Successfully!

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পামাল্য অর্পণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ব্যিালয়ের হলরুমে এসে আলোচনা সভা ও পুরষ্কার বিকরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান ও গীতা পাঠ করেন, অষ্ঠম শ্রেণীর শিক্ষার্থী প্রান্তিকা সেন।

বিজ্ঞাপন

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রাধা কান্ত দাস  ও মাহাবুবুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ে  সহকারী শিক্ষক শংকর কুমার পাল।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিচালনা পর্ষদের সদস্য রাধা কান্ত দাস রাজুর ব্যাক্তিগত উদ্যাগে ১২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরুপ বই বিতরণ করা হয়। শুধু তাই নয় বিদ্যালয় সূত্রে জানাগেছে, রাধা কান্ত দাস রাজু’র বিদ্যালয়ের পরিচালনার পর্ষদের সদস্য হওয়ার পর থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও বিদ্যালয়ের অসহায় এতিম শিক্ষার্থীদের শিক্ষা খরচ বাবদ সকল কিছুতেই অর্থনৈতিক যোহান দিয়ে আসছেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পরিচায় পত্র স্মার্ট আইডি কার্ড  তুলে দেয়ার পর দোয়াও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. জাকির হোসেন। ওইসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী