চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন খালেদুর রব মিঠু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ১১:৪০
Link Copied Successfully!
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা।(স্মারক নং- ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৪.৪৮৮৮)
গেলো সোমবার (১৯ ফেব্রুয়ারী) এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের প্রেরিত একপত্রের আলোকে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি হলেন, প্রাক্তণ সাংসদ মরহুম আব্দুর রব মিয়ার জৈষ্ঠ্যপুত্র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান তুহিন এবং অভিভাবক প্রতিনিধি ফাতেমা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদনপত্র হাতে পেয়েছি। এজন্য আমি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নবগঠিত কমিটি, শিক্ষক-শিক্ষিকা’সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা