সব সম্পত্তি ওয়াক্ফ করে দেওয়া কি জায়েজ?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | ৭:১৮
Link Copied Successfully!

প্রশ্ন: আমার বাবার এক বন্ধু বড় বিত্তশালী। ধর্ম-কর্ম পালনে খুব সচেষ্ট।

দ্বীন-দরদি ও শিক্ষানুরাগী। তিনি বিয়ে-শাদি করেননি। বয়স ষাটের কাছাকাছি। তার বাবা-মা কেউ বেঁচে নেই। ভাইবোনও নেই। আত্মীয় বলতে আছে শুধু দুই চাচা, এক ফুফু, এক মামা ও এক খালা।

 

বিজ্ঞাপন

নিকটাত্মীয় কেউ না থাকায় তিনি অসিয়ত করেছেন, মৃত্যুর পর তার সব সম্পত্তি যেন তার গ্রামের মাদরাসার জন্য ওয়াক্ফ করে দেওয়া হয়।

জানার বিষয় হলো, তার অসিয়তটি কী শুদ্ধ হয়েছে বিভিন্নজন বলছেন, এক তৃতীয়াংশের বেশি অসিয়ত করা জায়েজ নেই।

বিষয়টি সঠিকভাবে জানানোর অনুরোধ রইল।

বিজ্ঞাপন

উত্তর: অসিয়তের ব্যাপারে শরিয়তের কিছু মূলনীতি আছে। তার একটি হলো অসিয়তকারীর যদি কোনো ওয়ারিশ থাকে, তাহলে সে তার মালিকানাধীন এক তৃতীয়াংশ সম্পদের ক্ষেত্রেই কেবল অসিয়ত সীমিত রাখবে। এরচেয়ে বেশি অসিয়ত করবে না।

সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, একবার আমি অসুস্থ হলাম তখন নবী (সা.) আমাকে দেখতে আসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! …আমি অসিয়ত করে যেতে চাচ্ছি! আমার শুধু একটি মেয়ে আছে। সুতরাং আমি কি আমার অর্ধেক সম্পদের অসিয়ত করতে পারবো আল্লাহর রাসুল বললেন, অর্ধেক তো অনেক! আমি তখন বললাম, তাহলে এক তৃতীয়াংশ আল্লাহর রাসুল বললেন এক তৃতীয়াংশ হতে পারে, তবে এক তৃতীয়াংশও কম না! তিনি বলেন, এরপর মানুষ এক তৃতীয়াংশ অসিয়ত করতে লাগল, আর তা বৈধ হল। (বুখারি, হাদিস ২৭৪৪)

উল্লেখ্য, ওয়ারিশ বলতে শুধু মা-বাবা, ছেলে-মেয়ে স্ত্রী- এরাই নয়; বরং চাচা-ফুফু, মামা-খালারাও ক্ষেত্রবিশেষে ওয়ারিশ হয়ে থাকেন। তাই এই প্রকারের কোনো ওয়ারিশ জীবিত থাকাকালীন এক তৃতীয়াংশের বেশি অসিয়ত করলে, তার অনুমোদন ছাড়া সেটা কার্যকর হবে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার ওয়ারিশ হিসেবে যারা জীবিত থাকবে, তাদের অনুমোদন ছাড়া তার সম্পত্তির এক তৃতীয়াংশের অতিরিক্তের ক্ষেত্রে অসিয়ত কার্যকর হবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব