সন্তানকে দ্রুত বিয়ে দিতে অভিভাবকদের উদ্দেশ্যে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!

দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ নিয়মিত তার অফিসিয়াল ফেসবুক পেজে ইসলামিক নানা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগ দেন। গত ৯ ফেব্রুয়ারি তিনি তার ২১৪তম পর্বে নানা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হন। সেখান থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।

তরিকুল ইসলাম রাফি নামে একজন প্রশ্ন করেন, অল্প বয়সে বিয়ে করা যাবে কি না? অল্প বয়সে বিয়ে করা নিয়ে অভিভাবকদের কিছু বলেন।

এই প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, অল্প বয়সে বিয়ে বলতে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই। শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক বলতে, বালেগ হয়ে যাওয়া, তার স্বপ্নদোষ শুরু হওয়া এবং তার ভেতরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া। প্রাপ্তবয়স্ক হলে সন্তানদের উপযুক্ত পাত্র-পাত্রী পেলে বাবা-মাকে বিবাহ দেয়ার উদ্যোগ নিতে ইসলাম নির্দেশ করেছে।

বিজ্ঞাপন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্কারভাবে অভিভাবকদের সতর্ক করেছেন, তারা যদি এটা না করেন অর্থাৎ সন্তানদের বিয়ে না দেন তাহলে সমাজে নানারকম ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়বে, ব্যত্যয় ঘটবে। সেগুলোর দায় কিন্তু তারা এড়াতে পারবেন না। তাই আল্লাহকে তাদের ভয় করা উচিত। সেই সঙ্গে সন্তানরাও, বিশেষ করে ছেলেরা তাদের বিবাহের জন্য মোহরানার টাকা জোগাড় করা, তারা শিক্ষার্থী থাকলে পাশাপাশি টাকা উপার্জন করা। এই কাজগুলো তাদের করা উচিত। যাতে করে বিবাহের উপলক্ষ্য বা সুযোগ তৈরি হয়।

শায়খ আহমাদুল্লাহ,
বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক।

এএসসি/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব