মতলব উত্তরে আলু গাছে লেট ব্লাইট রোগের হানা কৃষকের স্বপ্নভঙ্গ

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | ৭:৫০
Link Copied Successfully!
মতলব উত্তরের চরাঞ্চলে আলু জমিতে ফোসকা রোগের (লেট ব্লাইট) হানায় স্থানীয় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা আলু গাছের রোগটিকে বলছেন ফোসকা/ঠোসা রোগ। আলুচাষিরা রোগটির হঠাৎ আক্রমণে এর প্রতিকারে কোনো পথ খুঁজে পাচ্ছেন না। গত কয়েকদিনে রোগটির হানায় এ অঞ্চলে আলুর আক্রান্ত জমিগুলোতে গাছ পচে যেতে শুরু করায় শতশত কৃষকের স্বপ্নভঙ্গ হতে চলছে। ভুক্তভোগীদের চোখে-মুখে পড়েছে দুশ্চিন্তার ছাপ।
উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বাহেরচর, বাহাদুরপুর চর, চরউমেদ, খুনেরচর, বোরোচরসহ বেশ কয়েকটি চরাঞ্চলে আলু চাষ হচ্ছে। তবে অনেকে জমিতে লেট ব্লাইটের আক্রমণে আলু গাছ পচতে শুরু করায় ফসলের কাঙ্ক্ষিত উৎপাদণ না পাওয়ার শঙ্কায় পড়েছেন ভুক্তভোগীরা। এর প্রতিকারে বিভিন্ন কীটনাশক কোম্পানির সংশ্লিষ্ট লোকজন যেসব কীটনাশকের কথা বলছেন সেসব কীটনাশক এই মুহূর্তে খোলাবাজারের পাওয়া যাচ্ছে না। দেখা গেছে, বোরোচর, বাহাদুরপুর চরে প্রায় হাজার বিঘা আলু জমিতে রোগটির আক্রমণ হয়েছে। আক্রান্ত কোনো কোনো জমিতে প্রায় ৬০-৭০ ভাগ সবুজ আলু গাছ পচে কালো হয়ে গেছে। এছাড়া খুনেরচর ও বাহেরচর এলাকার চরাঞ্চলের বিভিন্ন আলু ক্ষেতেও লেট ব্লাইটের হানার তথ্য পাওয়া গেছে।
উপজেলার কৃষক হান্নান বেপারী বলেন, গত বুধবার একটি জমিতে আলু গাছের পাতায় ঠোসা পড়তে দেখা যায়। দু’দিনেই আলু গাছ ঢলে যাচ্ছে। এখন রোগটি যদি পুরো জমিতে ছড়িয়ে পড়ে তাহলে আলুর কাঙ্খিত উৎপাদন হবেনা। এ রোগ দমনে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করছি। বাহাদুরপুর এলাকার কৃষক মোসলেম উদ্দিন বলেন, তার প্রায় ২ বিঘার একটি জমিতে ফোসকা রোগের আক্রমণে প্রায় ৭০ ভাগ আলু গাছ মরে গেছে। আমার অন্য ক্ষেতের অবস্থাও ভালোনা। ষাটনল এলাকার কৃষক কবির বলেন, রোগটির আক্রমণে তার জমির ৬০ ভাগ আলু গাছ পচে মাটিতে মিশে গেছে। আলু চাষে লোকশানের মুখে পড়বেন তিনি। ভুক্তভোগী অন্যান্য আলু চাষীরা বলেন, মৌসুমের প্রথম দিকে টানা বৃষ্টিতে বপনকৃত আলু জমি নষ্ট হয়। অতিরিক্ত খরচ করে আলুর বীজ সংগ্রহ করেন তারা।
ক্ষতিগ্রস্তরা জানান, ব্রাকের আলুর বীজ ক্রয় করে জমিতে বপণ করেন। ব্রাক ব্রান্ডের প্রতিবাক্স আলু বীজের দাম ধরা হয়েছে ১০ থেকে ১৬ হাজার টাকা। অথচ জমিতে এসব আলু বীজের সিংহভাগই গজায়নি। আমান উল্লাহ নামে এক আলুচাষি বলেন, আলু ক্ষেতের পচন রোগ দমনে প্রয়োজনী সব কীটনাশক এখন বাজারে মিলছে না। তিনি দাবি করেন, এ বছর প্রতিকানি (১৪০ শতাংশ) আলু ক্ষেতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের খরচ পড়ছে প্রায় ৩ লাখ টাকা। এতে জমিতেই প্রতি মণ আলুর উৎপাদন খরচ পড়বে ৭শ’ থেকে ৮শ’ টাকা। খরচ পুষিয়ে উঠেতে সমপরিমাণ জমিতে অন্তত ৪শ’ মণের অধিক আলু উৎপাদন হতে হবে। তা না হলে বর্তমান বাজারদরে আলু চাষে লোকশান হবে নিশ্চিত।
খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তরে উপজেলায় প্রায় ৬শ’ ৬৫ হেক্টর জমিতে আলু চাষ করা হচ্ছে। মৌসুমের প্রথম দিকে ঝুর্ণিঝড় ও বৃষ্টির প্রভাব, পরবর্তীতে ঘন কুয়াশা ও হঠাৎ গরমে বপনকৃত আলুর জমি নষ্ট হয়। ভুক্তভোগীরা পুনরায় আলু চাষে লাভের স্বপ্ন দেখেন। তবে লেট রাইটের আক্রমণে কৃষকের এই স্বপ্নভঙ্গ হতে চলছে। উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী জানান, আলু গাছের পচন দমনরোধে সবাইকে একযোগে একই মাঠে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। রোদ থাকা অবস্থায় একটানা ৫-৬ দিন। এতে আক্রান্ত জমিতে একেবারে গাছ মরে যাওয়ার পরিমাণ কিছুটা কমবে। সাইক্সা, সিকিউর, এক্সাট্রামিন এবং প্রয়োজনে সাপেক্ষে অটেনস্টিন কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ