জাসিন্ডা আর্ডার্ন আবারো প্রধানমন্ত্রী হতে পারেন!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২০ | ৭:৫৪
Link Copied Successfully!

আগামী মাসে নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জাসিন্ডা আর্ডার্ন ফের বিজয়ী হতে যাচ্ছেন। রোববার বহুল প্রচারিত একটি জনমত জরিপ থেকে এই তথ্য জানা গেছে।

জরিপ সংস্থা নিউজহাব-রেইড রিসার্চ পোল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে আর্ডার্নের লেবার পার্টি ৫০ দশমিক এক ভোট পেয়ে এগিয়ে আছে। যদিও চলতি বছরের শুরুতে দলটির সমর্থন ছিল ষাট দশমিক ৯ শতাংশ। সাম্প্রতিক কোভিড-১৯ মহামারীতে তার সমর্থনে কিছুটা ভাটা পড়েছে বলে ধারনা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সফলতার জন্য নিউজিল্যান্ড বিশ্বজুড়ে প্রশংসিত। তবে প্রধান বিরোধী দল দ্যা ন্যাশনাল পার্টির সমর্থন সাড়ে চার শতাংশ বেড়ে ২৯ দশমিক ৬ শতাংশ হয়েছে।

বিজ্ঞাপন

গত মাসে অকল্যান্ডে দ্বিতীয় দফায় ছড়িয়ে পড়ার আগে ১০২ দিনের জন্য নিউজিল্যান্ড করোনামুক্ত ছিল। নিউজিল্যান্ডের ইতিহাসে দেড়শ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ নেতা হিসেবে ২০১৭ সালে নির্বাচিত হন আর্ডার্ন। তখন প্রভাবশালী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি তার সঙ্গে সরকার গঠনে সম্মত হলে দ্য ন্যাশনাল পার্টির একদশকের বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটে।

গত বছরে জুমার সময় দেশটির দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পর উদ্ভূত পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তাতে বিশ্বজুড়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সবার প্রশংসা অর্জন করেছেন। সূত্র: রয়টার্স।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা