ফুলেল সংবর্ধনায় বিদায় নিলেন শিক্ষক হাবিব উল্লাহ মজুমদার

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ | ৬:৩৬
Link Copied Successfully!

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়। যেটি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত। ছোট ছোট বাঁশ দিয়ে তৈরি করা টিনের চালায় নির্মিত সেই বিদ্যালয়টি এখন চারতলা ভবনে ডান্ডায়মান।

এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে যে মানুষটি মাথায় করে মাটির ওড়া বহন করেছিল সেই মানুষটি আবার শিক্ষকতা করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলেন। তিনি এ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিব উল্লাহ মজুমদার। এ সিনিয়র এশিক্ষকের বিদায় হলো বৃহস্পতিবার ।

শিক্ষক ও পরিচালনা কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সকালে বিদ্যালয় মাঠে অবসরজনিত বিদায় অনুষ্ঠানে তিনি ফুলে ফুলে সিক্ত হলেন। ফুলেল সংবর্ধনায় তিনি সংবর্ধিত করলে সহকর্মী আর শিক্ষার্থীরা । একদিনের জন্য প্রিয় নতুন পুরাতন সকল শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে আসলেন তাঁকে বিদায় জানাতে। বিদায় অনুষ্ঠানটি ছিল অনেকটা প্রাণবন্ত। উপহার আর ফুল নিয়ে সাবেক শিক্ষার্থীরা এসে দাঁড়ালেন ঐ শিক্ষকের কাছে। অবসরজনিত বিদায় জানালেন বিদ্যালয় মাঠে এসএসসির বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে। অফুরন্ত ভালোবাসায় তিনি বিদায় নিলেন তিনি ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈযদ মুতেজা কামাল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান সুমন পাটোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, সাবেক প্রধান শিক্ষক এস এম হোসেন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন, বিদ্যুৎসাহী সদস্য এম ইউনুছ উল্যাহ, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম।

শিক্ষক এটি হোসাইন আহমেদ তালুকদার ও নুরুল আমিন মিয়ার প্রাঞ্জল উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক সহকারী পরিচালক সুজন চন্দ্র ঘোষ, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ শাকিল, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-পরিচালক জিয়াউল ইসলাম, জনতা ব্যাংক হাজিগঞ্জ শাখার সহকারী ম্যানেজার মাসুদ আলম, জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক জহির হোসাইন টিপু, পল্লী চিকিৎসক হাসানুজ্জামান, আব্দুল ওয়াদুদ ভূইয়া,প্রমুখ। সবশেষে বিদায়ী শিক্ষক সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখে সকলকে ধৈর্য ধারণ করে তাদের সঠিক দায়িত্ব পালন করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী