মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৪ | ৬:০৭
Link Copied Successfully!
ছোট ভাই শুক্কুর প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৪৮) মারা গেছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা যায়, নিহত আলমগীর হোসেন প্রধান  উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানীয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে।
নিহতের মেয়ে খালেদা বেগম জানান, আমার বাবা ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন সকালে আমার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন বাবা গাছ কাটায় বাঁধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথার আঘাত করলে আমার বাবা মাটিতে পড়ে যান।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে  উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তারা আরও জানায় নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তবে অভিযুক্ত শুক্কুর প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে পরিচিত এবং সে মাদক সেবন করতো ।
জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে এগারোটা দিকে নিয়ে আসে। তার মাথায় আঘাত লাগায় নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। মতলব দক্ষিণ থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের