চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৮:১৭
Link Copied Successfully!
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার  সমিতির সদর দপ্তর হাজীগঞ্জে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বাণী পাঠ করেন, বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহাদাত হোসেন।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সভাপতির প্রতিবেদন পাঠ করেন, মো. নুরুন নবী, কোষাধ্যক্ষের প্রতিবেদনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পাঠ করেন, মোহাম্মদ ওমর ফারুক ও জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন, মো. আতিকুজ্জামান চৌধুরী।
সহকারী জুনিয়র ইঞ্জি. শাওন মন্ডল ও অফিস সেক্রেটারী রেখা রানী দত্তের যৌথ উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ ইমাম মাও. মাহমুদুল হাসান শুভ এবং বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি পাঠ করেন, বোর্ড সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম।
সভায় বক্তব্য শেষে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার ও নিয়মিত বিল পরিশোধকারী এবং লাকি কুপন ড্র এর পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালে সমিতির সভাপতি নির্বাচিত হন, মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি মো. খোরশেদ আলম চৌধুরী, সচিব খোদেজা আক্তার, কোষাধ্যক্ষ পারভীন আক্তার।
বোর্ডের সদস্যরা হলেন, এলাকা পরিচালক মো. নুরুন নবী, মোহাম্মদ মাঈনুদ্দিন মিয়াজী, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ মাহাবুব হাসান, মো. মাসউদুল গনি, নাসরিন সুলতানা, মো. জসিম উদ্দিন মজুমদার ও অলি উল্যাহ্।
এ দিকে বার্ষিক সাধারণ সভায় চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-১ এর ডিজিএম মো. বেলায়েত হোসেন, মো. ওমর আলী, মোবারক হোসেন সরকার, এজিএম মো. আশাদুল আজম, মো. মহিউদ্দিন, মুহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ ফারুক, মো. মাসুদ মিয়া, মো. আবু হানিফ, রাবেয়া আক্তার, মো. ছালাউদ্দিন. মারিয়া আক্তার ও মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী