মেঘনায় জাটকা ধরায় সাত জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৪ | ৮:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ১ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৮৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা টাস্কফোর্স।

এ সময় কারেন্টজাল দিয়ে জাটকা ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার।

বিজ্ঞাপন

সন্ধ্যায় অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সম্মিলিত অভিযানে ১ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্টাল দিয়ে জাটকা আহরণ করার দায়ে ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

জব্দকৃত কারেন্টজাল হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার অনুমতি ক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের সিসি মো. এমদাদুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ