
দোয়ালিয়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ইউনিয়নের বটতলা এলাকায় সংগঠনটির সদস্য মো. মুজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও মাঈনুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন।


বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খন্দকার।
অতিথিদের বক্তৃতা শেষে দোয়ালিয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির হোসেন বুলবুলের সার্বিক ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এই শীতে শীতবস্ত্র পরে আনন্দিত তিন শতাধিক শীতার্ত পরিবার।
অনুষ্ঠানে ওই সময় সংগঠনের সদস্য মো. শাহ আলম মিয়াজী, মো. রুবেল মিয়াজী, মো. দেলোয়ার মিয়াজী, আব্দুল কুদ্দুস মিয়াজী, মো. জাহিদুল ইসলাম সবুজ, মো. সোহরাব মিয়াজী, রিয়াদ মিয়াজী, নাঈম মিয়াজী’সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








