শাহরাস্তিতে চোর চক্রের দুই সদস্য আটক

ফয়েজ আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৬:৫২
Link Copied Successfully!

শাহরাস্তিতে মাদক ও চোরাইমালামাল’সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গেলো ২০ জানুয়ারি ভোরে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পৌরসভার উত্তর ঠাকুর বাজারে মোঃ আব্দুল কাইয়ূমের দোকান ঘরের স্যাটার ও থাই গ্লাসের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। ওই সময় চোরেরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, স্মার্ট টিভি, কম্পিউটারসহ ২ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকার মালামাল চুরি করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দোকানের মালিক অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করে।

রোববার বিকেলে থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, ইমাম হাসান ও মহসিন ভুঁইয়ার নেতৃত্বে পৌরসভার কাজিরকামতা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ চুরির ঘটনায় জড়িত ওই গ্রামের মৃত আঃ সালামের ছেলে মোঃ রিপন (৩৫) ও আবদুল হকের ছেলে আতিকুর সবুজকে (২৭) গ্রেফতার করে।

 

বিজ্ঞাপন

তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকে চুরি যাওয়া কম্পিউটার, ১টি ডেল মনিটর, ১টি মাউস, ১টি কী-বোর্ড ও ২টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

 

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া কিছু মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত রিপনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সে আগে থেকেই মাদক কারবারের সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামী এবং চোরাই যাওয়া বাকি মালামাল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ