মহানবীর অমূল্য দশটি উপদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৪ | ৭:৫৯
Link Copied Successfully!

মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ও মানবতার মুক্তির দূত। তিনি বিভিন্ন সময় সাহাবিদের প্রশ্নের উত্তরে অথবা নতুন বিষয়ে জ্ঞানদানের জন্য উপদেশ দিতেন। তেমনি একজন বিশিষ্ট সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.)।

মহানবী (সা.) তাঁকে জীবনঘনিষ্ঠ ১০টি উপদেশ প্রদান করেন, যা পালন করা প্রতিটি যুগের মুসলমানদের একান্ত দায়িত্ব। এ সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল (রা.) বলেন, মহানবী (সা.) আমাকে ১০টি বিষয়ে উপদেশ দেন। উপদেশগুলো হলো—

এক. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।
দুই. মা-বাবার অবাধ্য হবে না, যদিও মা-বাবা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধনসম্পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
তিন. ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দেবে না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার ওপর থেকে নিজের দায় উঠিয়ে নেন।
চার. মদ পান থেকে বিরত থাকবে। কেননা তা সব অশ্লীলতার মূল।
পাঁচ. সাবধান! আল্লাহর নাফরমানি ও গোনাহ থেকে বেঁচে থাকবে।কেননা নাফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।
ছয়. যুদ্ধের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সব লোক মৃত্যুবরণ করে।
সাত. যখন মানুষের মধ্যে মহামারি ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন তুমি সেখানেই অবস্থান করবে; পালিয়ে যাবে না।
আট. শক্তি-সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার-পরিজনের জন্য ব্যয় করবে; কৃপণতা করে তাদের কষ্ট দেবে না।
নয়. পরিবারের সদস্যদের আদব-আখলাক শেখাতে গিয়ে কখনো শাসন থেকে বিরত থাকবে না।
দশ. মহান আল্লাহ সম্পর্কে তাদের ভীতি প্রদর্শন করতে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা