হাজীগঞ্জের নাসির উদ্দিন আহমেদ হলেন ঢাকা বারডেম হাসপাতালের পরিচালক 

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৪ | ১১:৪৯
Link Copied Successfully!

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনপ্রিয় সাবেক পরিচালক, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ।

সোমবার ডাঃ মোঃ নাসির উদ্দিন নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।

 

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই মমেক হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়। একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

 

জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা