বিদ্যুৎ ছাঁই করে দিলো সাজানো সংসার

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৪ | ৫:৪১
Link Copied Successfully!

চাঁদপুর দিনমজুর হারুন হাওলাদার। চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। সাজানো সেই সংসারের সব ছাঁই করে দিলো বিদ্যুৎ।

 

সোমবার বিকালে বিদ্যুৎতের মিটার বিস্ফোরণে পুড়ে যায় হারুন হাওলাদারের বসতঘরটি।

বিজ্ঞাপন

 

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের রশিদ হাওলাদারের বাড়ীতে ঘটে।

 

বিজ্ঞাপন

ভুক্তভোগী হারুন হাওলাদার বলেন, তার পরিবারের সবার পরণের পোশাক ছাড়া আর কিছুই রইলো না। বসতঘরে জমানো নগদ দুই লাখ টাকা ছিলো। কোন আসবাবপত্র সরানো যায়নি। মূহুর্তে সব শেষ হয়ে গেলো। খোলা আকাশের নীচেই এখন বসবাস করতে হবে।

 

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, তাদের ঘরে নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফসার ইকবাল হাছান জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে গেছে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি হারুন হাওলাদারের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা