হাজীগঞ্জে আন্ত:জেলা গরু চোরচক্রের তিন সদস্য আটক: দুই গরু উদ্ধার

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৪ | ৩:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে আন্ত:জেলা গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে দুই গরু উদ্ধার করা হয়। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানা পুলিশ।

চোরচক্রের সদস্যরা হলো হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্যে শ্রীরামদী এলাকার লিটন ওরফে হোমিও লিটন (৪০) ও একই উপজেলার বলিয়া এলাকার শফিকুর রহমান ওরফে রিপন মাল (৪০)।

উপ-পরিদর্শক জায়েদ ভূঁইয়া জানান, চাঁদপুর সদর উপজেলার বলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন চোরকে সঙ্গে নিয়ে দুই গরু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মামলার বাদী হাজীগঞ্জের পৌরসভার বলাখাল সুবিদপুর হাজী বাড়ীর পারুল বেগম। গরুগুলো উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, তারা দীর্ঘদিন যাবত গরু চোরচক্রের সাথে জড়িত রয়েছে। তাদেরকে গরু চুরির মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা