ডিজিটাল পেমেন্ট নিয়ে কুমিল্লা’সহ তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ৩:৫৮
Link Copied Successfully!

ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ততা ও সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো খুলনা, কুমিল্লা ও দিনাজপুরে পেমেন্ট মেলার আয়োজন করেছে বিকাশ। জমজমাট এ মেলায় গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ডিস্কাউন্টে পণ্যসামগ্রী কেনার সুযোগ।

ডিসেম্বরের শুরুতে খুলনা ও কুমিল্লায় আয়োজনের পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিকাশ পেমেন্ট মেলা’।

দিনাজপুর শহরের মাতা সাগর রোডে অবস্থিত নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছেন জেলার স্বনামধন্য মার্চেন্টরা। পোষাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য এবং সেবার স্টল রয়েছে বিকাশের এ বিশেষ আয়োজনে।

বর্ণিল এ মেলায় প্রতিদিন আরও থাকছে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, র‍্যাফেল ড্র, গেম শোসহ নানা আয়োজন। ক্রেতা-দর্শনার্থীরা তাদের বিকাশ অ্যাপ অথবা অ্যাকাউন্ট দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারছেন। আর যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা মেলা প্রাঙ্গণেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারছেন। মেলায় অংশ নেওয়া স্টলগুলোয় মার্চেন্টভেদে কেনাকাটার ওপর প্রতিবার বিকাশ পেমেন্টে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। গ্রাহকরা শুধু বিকাশে পেমেন্ট করে কেনাকাটা করতে পারবেন।

প্রসঙ্গত, গত ৭-৯ ডিসেম্বর খুলনা শহরের বিজয়গাঁথা কমিউনিটি সেন্টার এবং কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মেলা স্থানীয় গ্রাহক ও মার্চেন্টদের মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ শুরু থেকেই দেশে ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গত একযুগের যাত্রায় বিকাশ গড়ে তুলেছে দেশজুড়ে প্রায় ৬ লাখ মার্চেন্টের এক শক্তিশালী নেটওয়ার্ক, যেখানে বিকাশের ৭ কোটি ৩০ লাখ ভেরিফাইড রেজিস্টার্ড গ্রাহক কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন পণ্য ও সেবা কিনতে পারছেন। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি ক্যাশলেস সমাজ গড়ে তোলায় ভূমিকা রেখে চলেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ