গাজায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ফিলিস্তিনি মা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৩ | ৪:৪৭
Link Copied Successfully!

ইসরাইলি হামলায় গাজা উপত্যাকায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এ অবস্থায়ই গাজায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক ফিলিস্তিনি মা। তার নাম ইমান আল-মাসরি। জন্ম হওয়া শিশুদের মধ্যে দুজন মেয়ে এবং দুজন ছেলে। তবে তাদের মধ্যে এক ছেলে শিশুকে হাসপাতালে রাখতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে নিজে বাড়ি থেকে দূরে দক্ষিণ গাজার একটি হাসপাতালে চার সন্তানের জন্ম দেওয়ার পর মা ইমান আল-মাসরি বেশ ক্লান্ত হয়ে গেছেন।

ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই ফিলিস্তিনি মা নিরাপত্তার জন্য তার আরও তিন সন্তানের সঙ্গে পায়ে হেঁটে বেইট হানুনে তার বাড়ি থেকে পালিয়ে যান। সেই সময় তারা পাঁচ কিলোমিটার (তিন মাইল) হেঁটে জাবালিয়া শরণার্থী শিবিরে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে সেখান থেকে আরও দক্ষিণে অবস্থিত দেইর আল-বালাহতে যেতে তারা পরিবহণের জন্য কিছু একটা উপায় খুঁজছিলেন। কারণ ইমান তখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার জন্য এই ‘দূরত্ব ছিল অনেক দীর্ঘ’।

২৮ বছর বয়সি এই বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা গত ১৮ ডিসেম্বর সি-সেকশনের মাধ্যমে কন্যা টিয়া ও লিন এবং ছেলে ইয়াসির ও মোহাম্মদ নামে চার শিশুর জন্ম দেন। কিন্তু যুদ্ধের অন্যান্য রোগীদের জন্য জায়গা করে দিতে ইমানকে বেশ দ্রুতই নবজাতকদের নিয়ে হাসপাতাল ছেড়ে যেতে বলা হয়।

তবে শিশু মোহাম্মদকে ছাড়াই তাকে হাসপাতাল ছাড়তে হয়। কারণ সে তখন খুবই নাজুক ছিল। এখন টিয়া, লিন ও ইয়াসিরকে নিয়ে এই দম্পতি তাদের বর্ধিত পরিবারের প্রায় ৫০ সদস্যের সঙ্গে দেইর আল-বালাহতে একটি ছোট স্কুলরুমে আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

নুসেইরাত শরণার্থী শিবিরের একটি হাসপাতালে রেখে আসা শিশু সন্তানের বিষয়ে মা ইমান আল-মাসরি বলেন, ‘মোহাম্মদের ওজন মাত্র এক কিলোগ্রাম (২.২ পাউন্ড)। সে (এখানে) বাঁচতে পারবে না।’

আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুলরুমের একটি ফোমের গদিতে শুয়ে ইমান সংঘাতের শুরু থেকে তার দুর্ভোগের বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমি যখন বাড়ি ছেড়েছিলাম, তখন বাচ্চাদের জন্য আমার কাছে শুধু কিছু গ্রীষ্মের পোশাক ছিল। আমি ভেবেছিলাম যুদ্ধ এক বা দুই সপ্তাহ স্থায়ী হবে এবং তার পরে আমরা বাড়িতে ফিরে যাব।’

তবে সংঘাতের ১১ সপ্তাহেরও বেশি সময় পর নিজের বাড়িতে ফিরে যাওয়ার তার আশা ভেঙে গেছে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব