মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | ৭:০৫
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সঙ্গে মতলব উত্তরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের  সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাই টিভির মতলব প্রতিনিধি মোঃ দ্বীন ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কবি নূর মোহাম্মদ খান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আল- আমিন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক শপথের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান রাব্বি, সদস্য তাইজুল ইসলাম সাগর, রেদোয়ান খান রাজন, শামীম আহমেদ জয়।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মাহফুজুর রহমান সৌরভ, সহ সভাপতি সালাউদ্দিন দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল প্রধান, সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচকুরুনী মুকুল, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, সদস্য নাজমুল, মোশাররফ হোসেন।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সর্বস্তরের ভালো মন্দ আপনারাই তুলে ধরেন। আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই।
তিনি আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।
মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার একি মিত্র চাকমা  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান