রমজান শুরুর তারিখ জানাল আরব আমিরাত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৩ | ৮:২০
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালের রমজান মাস ১২ মার্চ শুরু হতে পারে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান শুরু হবে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন। আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।

আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের ৯ তারিখ মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ বছরে ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। ইতোমধ্যেই রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত।

বিজ্ঞাপন

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব